Breaking

Wednesday, November 28, 2018

বেলজিয়ামে উচ্চশিক্ষা

বেলজিয়ামে উচ্চশিক্ষা
সংক্ষেপে দেশ পরিচিতিঃ
বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত ছোট দেশ। এর রাজধানী ব্রাসেলস, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। দেশটির অফিসিয়াল ভাষা ৩ টি, ফ্রেঞ্চ, ডাচ এবং জার্মান। আয়তন ৩০,৫২৮ বর্গ কিঃমিঃ ও লোকসংখ্যা ১,১২,৫০,৫৮৫ । মুদ্রা ইউরো। এর চারপাশের দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, লুক্সেম্বুরগ, নেদারল্যান্ডস।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ বেলজিয়ামের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রকৌশল, আইটি, স্বাস্থ্য ও বিজনেসের জন্য দেশটি খুবই ভাল। বেলজিয়ামে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো রেঙ্কিং এ অনেক এগিয়ে। বেলজিয়ামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত ডাচ ভাষায় পড়াশোনা করানো হয়। অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়। তাই বেলজিয়ামে উচ্চশিক্ষায় আগ্রহী হলে ডাচ ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে।
বেলজিয়ামের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছেঃ
Katholieke Universiteit Leuven ( KU Leuven )
University of Ghent
Université Catholique de Louvain (UCL)
Vrije Universiteit Brussel (VUB)
Universite Libre de Bruxelles (ULB)
ইউনিভার্সিটিতে আবেদন-যোগ্যতা, সময় ও প্রক্রিয়াঃ
বেলজিয়ামে বছরে সাধারণত ৩ বার আবেদন করা যায়। এগুলো হচ্ছে একটা সেপ্টেম্বর এর মাঝামাঝি পর্যন্ত, আরেকটা ফেব্রুয়ারী এর প্রথম দিক এবং অন্যটা জুলাই এর প্রথম দিকে। ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রথমেই আপনাকে চেক করতে হবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বেলজিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সমমান হয়েছে কি না।
তাছাড়া বেলজিয়ামে পড়াশোনার জন্য কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ও প্রসপেক্টাস চেয়ে আবেদন করলে তারা বিস্তারিত প্রসেসিং প্লান পাঠিয়ে দিবে। প্রাথমিক আবেদন সাধারনত ই মেইলেই করা যায়। তারপর তাদের নির্দেশনা মোতাবেক যাবতীয় শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্রসহ এপ্লিকেশন ফি কুরিয়ার করে পাঠাতে হবে।
ইউনিভার্সিটিতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
IELTS 6 থেকে 6.5 (ইংরেজি মাধ্যমের জন্য)
একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% মার্কস থাকা ভাল
এসএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
এইচএসসি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (মাস্টার্স এ অ্যাপ্লাই করতে)
মাস্টার্স ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট (পিএইচডি এর জন্য)
আপনার অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হলে আপনাকে ভর্তির যোগ্যতাসমূহ পূরণ করে তাদেরকে টিউশন ফি পে করতে হবে। যোগ্যতা আপনার ইউনিভার্সিটি এর ওয়েবসাইট/প্রোগ্রাম কো – অরডিনেটর থেকে জেনে নিতে পারবেন। এখানে বলে রাখা ভাল যে, কিছু কিছু প্রোগ্রাম ও ইউনিভার্সিটিতে ভর্তির জন্য একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে পাশ করতে হয়।
টিউশন ফিঃ সাধারণ নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেলজিয়ামে প্রতি বছর টিউশন ফি ৪১৭৫ ইউরো।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment