Breaking

Wednesday, November 28, 2018

বেলজিয়ামে উচ্চশিক্ষা

বেলজিয়ামে উচ্চশিক্ষা 
সভ্যতার ইতিহাসে বেলজিয়াম বহু পুরনো একটি দেশ। প্রাচীনকালেই এ দেশে গড়ে উঠেছিল অসংখ্য বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেন্ট ইউনিভার্সিটি একটি। দেশটি স্বাধীনতা লাভের পর সবকিছুর সঙ্গে বদলে যায় এ বিশ্ববিদ্যালয়ের নামও। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টির নতুন নামকরণ করা হয় ইউনিভার্সিটি অব গেন্ট।
প্রতি বছর বিভিন্ন দেশ থেকে নানা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীরা আসে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। বর্তমানে গেন্ট ইউনিভার্সিটিতে যতগুলো ফ্যাকাল্টি আছে তা হলো_ ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড ফিলোসফি, ফ্যাকাল্টি অব ল, ফ্যাকাল্টি অব সায়েন্সেস, ফ্যাকাল্টি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেস, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব ভেটেরিনারি মেডিসিন, ফ্যাকাল্টি অব সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সায়েন্সেস, ফ্যাকাল্টি অব বায়োসায়েন্স ইঞ্জিনিয়ারিং। এতগুলো ফ্যাকাল্টির অধীনে মোট একশ' ত্রিশটি বিভাগ পরিচালিত হয়ে থাকে। বিশ্বব্যাপী শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নির্বাচনে ২০০৯ সালের এক জরিপে দেখা যায়, উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে গেন্ট ইউনিভার্সিটির অবস্থান শীর্ষ ২০০ ইউনিভার্সিটির তালিকায় ১৩৬তম। অর্থাৎ উচ্চতর শিক্ষা প্রদানে এ বিশ্ববিদ্যালয়ের আন্তরিকার মোটেও অভাব নেই। সাধারণত এ জরিপে পাঁচশ' বিশ্ববিদ্যালয় নির্বাচন করা হয়ে থাকে। গেন্ট ইউনিভার্সিটির বিশাল লাইব্রেরিতে আছে অসংখ্য দুর্লভ গ্রন্থ। পাঠ্য সহায়ক গ্রন্থেরও অভাব নেই। অর্থাৎ সবদিক দিয়ে এ বিশ্ববিদ্যালয় স্বয়ংসম্পূর্ণ। তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীরা যেমন লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে পারে, তেমনি ইচ্ছা করলে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমেও লাইব্রেরিটি ব্যবহার করতে পারে। আছে বৃত্তি নিয়ে পড়াশোনারও সুযোগ। স্নাতক, স্নাতকোত্তরসহ উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছরই স্বল্প সংখ্যক শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। বেলজিয়ামে পড়াশোনার খরচ, ভর্তি প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য সাধারণত ইন্টারনেটের মাধ্যমেই সংগ্রহ করা যায়। গেন্ট ইউনিভার্সিটি সম্পর্কে যে কোনো তথ্য পাওয়া যাবে িি.িঁমবহঃ.নব সার্চ করলেই।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment